ছোটবেলা ভূগল বইএ পড়তাম যে বঙ্গদেশ একটি নদীমাতৃক দেশ। তখন নদী বলতে শুধু বুঝতাম গঙ্গা নদী। কিন্তু এখন বুঝি ধমনীর মতন সত্যি ছড়িয়ে ছিটিয়ে আছে এই বঙ্গে আজস্র নদী। আমার বাড়ির আট-দশ কিলমিটারের মধ্যেই রয়েছে অনেক গুলোই নদী। সব গুলোই অবশ্য গঙ্গার শাখা নদী বা উপনদী। তা হোক না, নদী তো বটে।চন্দননগরের দক্ষিণদিকে দু কিলমিটারের মধ্যে রয়েছে ডিভিসি ক্যানেল, যা শহরের পশ্চিম দিকে গিয়ে নাম নিয়েছে কাঠকুন্তী খাল। আর ওরই কাছা কাছি আছে আরো দুটো নদী---কানা আর ঘিয়া।ঘিয়া ওরই মধ্যে একটু বড় নদী। নৌকা চলে, ধান বয়ে নিয়ে যাওয়া হয়। আজ ডিভিসি ক্যানেলের ছবিটা এখানে দিলাম। পরে অন্য নদী গুলর ছবিও দেওয়ার চেষ্টা করব।
This is a personal blog of a person who is sensitive to the events that are happening surrounding him.
Saturday, April 17, 2010
আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে…
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment